ইসলামপুর থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে দুর্ধর্ষ চুরি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সারাবাংলা

জামালপুরের ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর কিসামতজাল্লা এলাকায় সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনাস্থলটি

2026-06-05T15:31:17+00:00
2026-06-05T15:31:17+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইসলামপুর থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে দুর্ধর্ষ চুরি
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ১৯০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর কিসামতজাল্লা এলাকায় সংঘবদ্ধ চোরচক্রের দুর্ধর্ষ চুরির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

ঘটনাস্থলটি ইসলামপুর থানা থেকে মাত্র প্রায় ১৫০ গজ দূরে হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী বাড়ির মালিক আশিকুর রহমান চায়না, যিনি ইসলামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, জানান, তাঁর ‘শাপলা হাউজ’ নামের বাড়িটি গত দুই থেকে আড়াই মাস ধরে খালি ছিল। এই সুযোগে সংঘবদ্ধ চোরচক্র বাড়িতে প্রবেশ করে ব্যাপক চুরি ও ভাঙচুর চালায়।

চোরেরা বাড়ি থেকে একটি এলজি বড় ডিপ ফ্রিজ, একটি ওয়াশিং মেশিন, পানির মোটর, টিউবওয়েল, চারটি সিলিং ফ্যান, চারটি জানালার গ্রিল, চারটি দরজা, সিঁড়ির রেলিং, বিভিন্ন কাপড়চোপড়, কাঁথা, কাচের বাসনপত্র, হাঁড়ি-পাতিলসহ বিপুল পরিমাণ মূল্যবান মালামাল নিয়ে যায়। পাশাপাশি দরজা-জানালার থাই গ্লাস ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিকের স্ত্রী রেবেকা সুলতানা জানান, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বাড়িতে এসে তিনি চুরির ঘটনাটি দেখতে পান। ধারণা করা হচ্ছে, চোরেরা দ্বিতীয় ও তৃতীয় তলার জানালার গ্রিল ভেঙে বা মুচড়িয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা ভেতর থেকেই মালামাল বাইরে নিয়ে যায়। তবে আশ্চর্যের বিষয়, বাড়ির মূল গেট ও কেচি গেট অক্ষত অবস্থায় ছিল।
তিনি আরও জানান, এর আগেও বাড়ি থেকে একটি পানির মোটর চুরি হয়েছিল। ঘটনাস্থলে পাওয়া বিভিন্ন আলামত থেকে ধারণা করা হচ্ছে, চোরেরা দীর্ঘ সময় ঘরের ভেতরে অবস্থান করেছে এবং সেখানে গাঁজা ও সিগারেট সেবন করেছে।
স্থানীয়দের অভিযোগ, থানার এত কাছাকাছি এলাকায় এমন বড় ধরনের চুরির ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ ঘটনায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy