প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:০১ পিএম (ভিজিট : ৫০)

X
বালিয়াকান্দি থানা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মায়ের কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে কীটনাশক পান করে শাকিব খান (১৪) নামে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায়, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের শাকিব খান গত ৪ জুন বিকেলে তার মায়ের কাছে মোবাইল ফোন দেখতে চান। তবে তার মা সাবিনা বেগম মোবাইল ফোন না দেওয়ায় শাকিব অভিমান করে ঘাস মারা কীটনাশক পান করে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসাধীন অবস্থায় শাকিবের শারীরিক অবস্থার আরও অবনতি হলে শুক্রবার (৫ জুন) রাত প্রায় ২টার দিকে তাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার থানা পুলিশ জানায় পরবর্তী আইনি পদক্ষেপ চললাম রয়েছে।