রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজার মানুষ, ভরসা বাঁশের সাঁকো

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একমাত্র যাতায়াতের পথ পুরাতন বালুখালী সড়কটি মাঝখানে ভেঙে পড়ায় চরম

2026-06-05T22:04:03+00:00
2026-06-05T22:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গুনিয়ায় সড়ক ভেঙে দুর্ভোগে হাজার মানুষ, ভরসা বাঁশের সাঁকো
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১০:০৪ পিএম   (ভিজিট : ৮৪)
ভরসা বাঁশের সাঁকো
X

ভরসা বাঁশের সাঁকো

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একমাত্র যাতায়াতের পথ পুরাতন বালুখালী সড়কটি মাঝখানে ভেঙে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার হাজারো মানুষ ও স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা।

সড়কটি ব্যবহার করে প্রতিদিন বগাবিলী-বরগুনা এলাকার দুই হাজারেরও বেশি মানুষ চলাচল করেন। পাশাপাশি পার্শ্ববর্তী জঙ্গল বগাবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ পথেই প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করে। সড়কটি ভেঙে যাওয়ায় শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা তীব্র সংকটে পড়েছেন।

দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে শুক্রবার (৫ জুন) সকালে এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক নিজ উদ্যোগে ভাঙা সড়কের ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেন। তার এ মানবিক উদ্যোগে সাময়িকভাবে যাতায়াতের সুবিধা ফিরে পেয়েছেন দুই হাজারের বেশি পথচারী ও স্কুলপড়ুয়া শিশুরা।

এলাকার বাসিন্দা নুরু সরদার বলেন, ‘বালুখালী সড়কটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাঁকো নির্মাণের ফলে আপাতত চলাচলের সুযোগ তৈরি হয়েছে। তবে স্থায়ী সমাধানের জন্য এমপি হুমাম কাদের চৌধুরীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি এমপি হুমাম কাদের চৌধুরীর পক্ষে এলাকাটি পরিদর্শনে আসেন তার প্রতিনিধি ইউছুপ চৌধুরী

জানান, অচিরেই শামুকছড়ি খাল খনন এবং বালুখালী খালের ওপর স্থায়ী সেতু নির্মাণকাজ শুরু হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটির স্থায়ী সংস্কার করা হবে এবং ভবিষ্যতে আর কোনো শিশু বা পথচারীকে এ ধরনের ভোগান্তি পোহাতে হবে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy