সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার চিকিৎসা সহায়তার আবেদন

যশোর প্রতিনিধি

সারাবাংলা

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জেমস

2026-06-06T10:52:05+00:00
2026-06-06T10:52:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার চিকিৎসা সহায়তার আবেদন
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১০:৫২ এএম   (ভিজিট : ৪৫)
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার চিকিৎসা সহায়তার আবেদন
X

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জেমস আব্দুর রহিম রানার চিকিৎসা সহায়তার আবেদন

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ চিকিৎসাধীন রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা। তার দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় বহনে পরিবার হিমশিম খাওয়ায় সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

জানা গেছে, পবিত্র ঈদুল আজহার আগের দিন সন্ধ্যায় যশোরের কেশবপুর উপজেলার ভেরচি বাজার সংলগ্ন এলাকায় সংঘটিত এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর)-এ ভর্তি করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালের গ্রীন-২ ইউনিটের ইএফ ওয়ার্ডের (তৃতীয় তলা) ২৮ নম্বর বেডে অধ্যাপক ডা. মিজানুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ঈদের দিন বিকেলে তার পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে চিকিৎসকদের মতে, সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তাকে আরও দীর্ঘ সময় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে।

জেমস আব্দুর রহিম রানা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য। এছাড়া তিনি দৈনিক চেতনায় বাংলাদেশ-এর নির্বাহী সম্পাদক, টাচ বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক, সাপ্তাহিক পল্লীকথা-এর বিশেষ প্রতিবেদক এবং দৈনিক নাগরিক ভাবনা ও দ্য ডেইলি কান্ট্রি টুডে পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর চিকিৎসা, অস্ত্রোপচার,ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতাল-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ইতোমধ্যে দুই লাখ টাকারও বেশি ব্যয় হয়েছে। চিকিৎসা অব্যাহত রাখতে আরও বিপুল অর্থের প্রয়োজন। সীমিত আয়ের পরিবারের পক্ষে এ ব্যয় বহন করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এদিকে তার দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকেই ইতোমধ্যে আর্থিক সহায়তা ও খোঁজখবর নিয়ে পাশে দাঁড়িয়েছেন। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা নিশ্চিত করতে আরও সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছে পরিবার।

যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের খাকুন্দি গ্রামের সন্তান জেমস আব্দুর রহিম রানা তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে মানবিক বিবেচনায় তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, সহকর্মী ও সমাজের হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিকিৎসা সহায়তার জন্য যোগাযোগ ও অনুদান পাঠানোর মাধ্যম:
বিকাশ (পার্সোনাল): ০১৩০০৮৩২৮৬৮
নগদ (পার্সোনাল): ০১৪০০৯৩৫৫৪০
ব্যাংক হিসাব:অ্যাকাউন্টের নাম: জেমস আব্দুর রহিম রানা।অ্যাকাউন্ট নম্বর: ১৬৩১০১০১৯৫৮৯১
ব্যাংক: ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, যশোর শাখা, যশোর।

পরিবারের পক্ষ থেকে সকলের কাছে তার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy