গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা

2026-06-06T11:19:26+00:00
2026-06-06T11:19:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:১৯ এএম   (ভিজিট : ৪২)
গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত
X

গোমস্তাপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ২৮ জনকে ফিরিয়ে নিলো ভারত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর ও তাৎক্ষণিক পদক্ষেপে ব্যর্থ হয়েছে। 

বিজিবির অনড় অবস্থানের মুখে অবশেষে ওই ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে বিএসএফ।

​বিজিবি সূত্র জানায়, বৃহষ্পতিবার (৪ জুন) গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিওপির (বর্ডার আউটপোস্ট) দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়ন ওই ২৮ জন ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। সে সময় বিজিবির টহল দল দ্রুত ও শক্ত পদক্ষেপ গ্রহণ করে অনুপ্রবেশের এই প্রচেষ্টা প্রতিহত করে। বিজিবির বাধায় তারা বাংলাদেশের সীমানায় ঢুকতে না পেরে আন্তর্জাতিক সীমান্তের শূন্য লাইন (জিরো লাইন) থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিল।
​সীমান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক জানিয়েছেন, বর্তমানে ভারতের অভ্যন্তরে সীমান্তের ১৫০ গজের মধ্যে ওই ব্যক্তিবর্গের কোনো অবস্থান বা চলাচল পরিলক্ষেপিত হচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিজিবির কঠোর নজরদারি ও অনড় অবস্থানের কারণে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের সীমান্ত এলাকা থেকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।

​বর্তমানে ওই সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি কর্তৃক সংশ্লিষ্ট সীমান্ত এলাকা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণ এবং কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy