ডেঙ্গু মোকাবিলায় আটপাড়ায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭ টি ইউনিয়নে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার

2026-06-06T15:12:30+00:00
2026-06-06T15:12:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু মোকাবিলায় আটপাড়ায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত
আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৩:১২ পিএম   (ভিজিট : ৩২)
ডেঙ্গু মোকাবিলায় আটপাড়ায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত
X

ডেঙ্গু মোকাবিলায় আটপাড়ায় সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত

নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭ টি ইউনিয়নে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম ও পরিস্কার-পরিচ্ছন্নতা ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার (৬ জুন) সকাল ১১ টায় আটপাড়ার ২নং শুনই ইউনিয়নের সেতুর বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক 

উদ্বোধনী বক্তব্যে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় আটপাড়া ৭ টি ইউনিয়নে মশক নিধনের কার্যক্রম চলমান থাকবে। তিনি মশার প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন, মশক নিধনের জন্য রীভা ২.৫ ইসি জাতীয় ঔষধ এবং ফগার মেশিন ব্যবহার করা হবে, যা মানব দেহের উপর তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না।

সমাবেশে ইউএনও শাহনুর রহমান ডেঙ্গু প্রতিরোধে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি যে বিষয়গুলোর ওপর তাগিদ দেন: 

পরিচ্ছন্নতা বজায় রাখা: বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং আশেপাশের পরিবেশ সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

মশার প্রজননস্থল ধ্বংস করা: ফুলের টব, ডাবের খোসা, পরিত্যক্ত পাত্র বা বাড়ির আশেপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখা।

সচেতনতা বৃদ্ধি: ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদের এ বিষয়ে সচেতন করা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy