নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো. টিটুল খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে শালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

2026-06-07T11:02:20+00:00
2026-06-07T11:02:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ১১:০২ এএম   (ভিজিট : ৩০)
প্রতীকী ছবি
X

প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়ায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে মো. টিটুল খান নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত টিটুল খান ওই গ্রামের মতিয়ার খানের ছেলে। শালনগর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য মো. এনায়েত মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে টিটুল খান বাড়ির পাশের মাঠে গরুকে পানি খাওয়াতে যান। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




  বিষয়:   নড়াইল সংবাদ  লোহাগড়া নিউজ  বজ্রপাতে মৃত্যু  কৃষক মৃত্যু  শালনগর ইউনিয়ন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy