ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর

2026-06-07T15:27:54+00:00
2026-06-07T15:27:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৭ জুন, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ১১৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ ও দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ জুন) সকালে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দাসী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মহির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা সমন্বয়কারী মোঃ আকতারুল ইসলাম, উপজেলা হিসাব সহকারী মোঃ শামীম হোসেন, ইউপি সচিব মোঃ মশিউর রহমান, ইউপি সদস্য আব্দুল কাদের মন্ডল, মোঃ রুবেল মিয়া, মোঃ শাহজাহান ইসলাম সাজু, মোঃ মনিরুজ্জামান, মোঃ লুৎফর রহমান, মহিলা ইউপি সদস্য মোছাঃ শামসুন্নাহার প্রমুখ। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ক্যাম্পেইনে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন, বিচারপ্রক্রিয়ার সহজীকরণ, স্বল্প খরচে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। 

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে এবং কম খরচে ন্যায়বিচার পেতে সক্ষম হচ্ছেন। ফলে আদালতমুখী মামলার চাপ কমার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতেও গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান বলেন- গ্রামের যারা সাধারণ মানুষ রয়েছে তারা এই গ্রাম আদালতের মাধ্যমে এই প্রশাসনকে দেখবে। আমরা যখন কোন সমস্যার কারণে আদালতে যাই, তখন একটা পক্ষ হেরে যায় একটা পক্ষ জিতে যায়। কিন্তু গ্রাম আদালত হচ্ছে এমন একটি আসন যেখানে দুটো পক্ষই জিতে যায়।

তিনি আরো বলেন- গ্রাম আদালতের সবচেয়ে বড় বিষয় হচ্ছে একজন মানুষ যখন বিচারের জন্য আদালতের কাছে যেতে হতো, আর সেই আদালতই যেন মানুষের দোরগোড়ায় গিয়ে হাজির হয়। এই গ্রাম আদালত যে শুধু বিচার কার্য সম্পন্ন করে তা নয়, এটি সমাজের শান্তিও প্রতিষ্ঠা করে। এটি মানুষের মধ্যকার সম্পর্কে আরও দৃঢ় করে এবং তাদের মধ্যে ঐক্য বজায় রাখার লক্ষ্যে কাজ করে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy