আশুলিয়ায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

আশুলিয়ায় আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মুনাজাতের আয়োজন

2026-06-08T11:05:29+00:00
2026-06-08T11:05:29+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১১:০৫ এএম   (ভিজিট : ৪৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

আশুলিয়ায় আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়েছে।

রোববার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় এক আলোচনা সভার আয়োজনের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সদস্যসচিব আসাদুজ্জামান খান মোহন, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন এবং থানা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের মাজহারুল ইসলাম মুন্সী, নুরে আলম ফরাজী, ফারুক হাসান, তুষার মোল্লা, আমান হোসেন শেখ ভুট্টো, আজহারুল ইসলাম মোল্লা ও শামীম সরকারসহ আরও অনেকে।

এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করে একটি সুন্দর, গণতান্ত্রিক ও আধুনিক দেশ গঠনে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy