প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৩:৫৮ পিএম (ভিজিট : ২৯)

X
গোবিন্দগঞ্জের কোমরপুরে দুর্ধষ ডাকাতি সংঘটিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় দুর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।
ডাকাতরা গভীর রাতে প্রাচীর টপকে বাড়ীতে প্রবেশ করে অস্ত্রের মুখে গৃহকর্তা ও বাড়ীর লোকজনের হাতপা, চোখ মুখ বেধে ঘরের বিভিন্ন জিনিসপত্র, মোটরসাইকেল, ল্যাপট্যাপ স্বর্ণলংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়।
রোববার রাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।
বাড়ীর মালিক পারভিন বেগম বলেন গভীর রাতে বাড়ী সবায় ঘুমিয়ে ছিল এই সুযোগে ডাকাতদল বাড়ীতে ঢুকে পরে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। এরপর হাত-পা চোখ-মুখ বেঁধে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। আমার ছেলে শোয়েব রহমান বাদি হয়ে থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।