পত্নীতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

পত্নীতলায় উপজেলার সিংহন্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী তানজিম আরাফ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃত

2026-06-08T18:21:50+00:00
2026-06-08T18:21:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পত্নীতলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ২৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পত্নীতলায় উপজেলার সিংহন্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী তানজিম আরাফ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত তানজিম আরাফ উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি গ্রামের মাহমুদুল হাসান বাবুর পুত্র।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার সকালে শিশুটির দাদি তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। একপর্যায়ে দাদির চোখে ঘুম ভাব এলে শিশুটি অজান্তেই পুকুরের পানিতে পড়ে যায়। পরে দাদি শিশুটিকে না দেখে তার মায়ের কাছে খোঁজ নেয়। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখতে পায়।

তাৎক্ষণিক ভাবে শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy