একই এলাকায় মাদ্রাসার ৫ শিশু হঠাৎ গায়েব, নেপথ্যে কী?

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট ৬ শিশু নিখোঁজ হয়েছে। এসব ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের

2026-06-08T21:51:17+00:00
2026-06-08T21:51:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
একই এলাকায় মাদ্রাসার ৫ শিশু হঠাৎ গায়েব, নেপথ্যে কী?
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ৯:৫১ পিএম   (ভিজিট : ১৫১)
নিখোঁজ ৫ শিশু
X

নিখোঁজ ৫ শিশু

শেরপুরের নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে একই মাদরাসার তিনজনসহ মোট ৬ শিশু নিখোঁজ হয়েছে। এসব ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

নিখোঁজ শিশুদের মধ্যে রয়েছে পাঁচগাঁও এলাকার খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১২), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১০), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৪)। এ ছাড়াও পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল হোসেন (১৫) নিখোঁজ রয়েছে।

সোমবার (৮ জুন) সকালে নালিতাবাড়ী আড়াইয়ানি বাজার মাদরাসা থেকে আব্দুল্লাহ আনসারী (১০) নামের এক শিশু নিখোঁজ হলে বিকেলে পুলিশ তাকে উদ্ধার করে।

পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার তাহফিজুল কোরআন মডেল মাদরাসা থেকে বের হওয়ার পর খন্দকার মাশরাফি নিখোঁজ হয়।

পরদিন দুপুরে পাঁচগাঁও ইকরা তালিমুল নূরানীয়া মাদরাসা থেকে বের হয়ে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামে আরো তিন মাদরাসাছাত্র নিখোঁজ হয়। ইসরাফিল গত ২৭ মে নিখোঁজ হয়েছে।

স্বজনরা জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের ছবি ও পরিচয় প্রকাশ করে সন্ধান চাওয়া হচ্ছে।

স্থানীয়দের দাবি, অল্প সময়ের ব্যবধানে একাধিক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত শিশুদের উদ্ধার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের আরো কার্যকর পদক্ষেপ দাবি করছে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম জানান, নিখোঁজ শিশুদের একজনকে সোমবার উদ্ধার করা হয়েছে। বাকি ৫ জনকে উদ্ধারে কাজ করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy