নাচোলে সদ্য যোগদানকৃত ইউএনও প্রিয়াংকা দাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাসের সাথে স্থানীয় সুধীজন, সরকারি দপ্তরের প্রধান এবং সাংবাদিকদের

2026-06-09T13:47:02+00:00
2026-06-09T13:47:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে সদ্য যোগদানকৃত ইউএনও প্রিয়াংকা দাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:৪৭ পিএম   (ভিজিট : ৭৫)
নাচোলে সদ্য যোগদানকৃত ইউএনও প্রিয়াংকা দাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত
X

নাচোলে সদ্য যোগদানকৃত ইউএনও প্রিয়াংকা দাসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাসের সাথে স্থানীয় সুধীজন, সরকারি দপ্তরের প্রধান এবং সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

​উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় নবাগত ইউএনও প্রিয়াংকা দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ সুলতানা রাজিয়া, কলেজ অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক ইয়াকুব আলী, পৌর আমীর মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এবং ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আমিনুল হক ও আল মেহরাব জাকারিয়া।

​সভার শুরুতেই উপস্থিত সকলের সাথে পরিচিতি পর্ব সম্পন্ন হয়। এরপর উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা নাচোলের বিভিন্ন স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।

​মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস নাচোলের সার্বিক উন্নয়ন ধারাকে আরও গতিশীল ও এগিয়ে নিতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত সুধী ও জনপ্রতিনিধিগণ উপজেলার উন্নয়নে প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন।

​সবশেষে নবাগত ইউএনও স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে পৃথকভাবে মতবিনিময় করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নাচোলের আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy