চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় বাসে থাকা কোনো যাত্রীর

2026-06-09T15:39:26+00:00
2026-06-09T15:39:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে
ভোলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৩:৩৯ পিএম   (ভিজিট : ৬১)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। তবে এ ঘটনায় বাসে থাকা কোনো যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর বক্সে আলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ‘বিলাস-২’ নামের বাসটি ভোলার চরফ্যাশন উপজেলা থেকে যাত্রী নিয়ে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির বাসটি বক্সে আলী ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

এ বিষয়ে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজিব উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। পরে তারা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। কোনো যাত্রী গুরুতর আহত হননি।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy