সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে চুনারুঘাটের শাম্মী আক্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের প্রতিনিধিত্বকারী সংসদীয় আসনগুলোতে উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব বিএনপির সংরক্ষিত আসনের নারী

2026-06-09T18:25:51+00:00
2026-06-09T18:25:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে চুনারুঘাটের শাম্মী আক্তার
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ৭৬)
শাম্মী আক্তার
X

শাম্মী আক্তার

জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের প্রতিনিধিত্বকারী সংসদীয় আসনগুলোতে উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব বিএনপির সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যদের মধ্যে বণ্টন করা হয়েছে। 

এ লক্ষ্যে শনিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের এক সভায় গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ৩৬ জন নারী সংসদ সদস্যের মধ্যে বিরোধী দলের ৭৯টি সংসদীয় আসনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তার-কে সিলেট-৫ সংসদীয় আসন-এর উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়াও তিনি ঢাকা-১১ সংসদীয় আসন-এর দায়িত্বও পালন করবেন। ওই আসনের সংসদ সদস্য হলেন নাহিদ ইসলাম।

বিএনপির সংসদীয় দলের নেতারা মনে করছেন, এ উদ্যোগের ফলে বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রমের সমন্বয় বৃদ্ধি পাবে, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ আরও জোরদার হবে এবং সংশ্লিষ্ট আসনগুলোর উন্নয়ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও তদারকি কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলেও তারা আশা প্রকাশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy