ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি পৌর শহরের কালীবাড়ি সড়কসংলগ্ন বড় বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও মো. ইশতেহাক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে

2026-06-10T13:18:40+00:00
2026-06-10T13:18:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:১৮ পিএম   (ভিজিট : ৯২)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

ঝালকাঠি পৌর শহরের কালীবাড়ি সড়কসংলগ্ন বড় বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম ও মো. ইশতেহাক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে সেখানকার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ করেছেন।

বুধবার সকাল ১১টায় বাজারের ভেতরে দুই পাশের ফুটপাত থেকে দোকানিদের পণ্য সরিয়ে নিতে বলা হলে পুরো বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানদাররা রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

ঘটনার সময় সেখানে উপস্থিত ক্রেতা ও সাধারণ মানুষের কাছ থেকে জানা গেছে, বাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। হঠাৎ করেই একজন ব্যবসায়ী ছোট মাইক হাতে নিয়ে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের উদ্দেশে ঘোষণা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এর পরপরই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাজারের প্রধান প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

ব্যবসায়ীরা বলেন, তারা নিজ নিজ দোকানের সামনে মালামাল রেখে পণ্য বিক্রি করেন এবং পৌরসভাকে খাজনা পরিশোধ করেন। কিন্তু জেলা প্রশাসন জায়গা খালি করতে বললে তাদের মালামাল রাখার কোনো স্থান থাকে না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy