চট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার

2026-06-10T13:58:30+00:00
2026-06-10T13:58:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:৫৮ পিএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মো. কুতুব উদ্দিন। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার আশরাফ আলী রোডের ওমর আলী মার্কেট এলাকার বাসিন্দা। তার বাবার নাম আলহাজ নজির আহমেদ।

পুলিশ জানায়, বাকলিয়া থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত কুতুব উদ্দিনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাঈমুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy