দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের সৌদি আরবে যোগদান

আখাউড়া প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিনের প্রিয় ফুটবল দল ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা

2026-06-10T17:48:45+00:00
2026-06-11T19:03:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের সৌদি আরবে যোগদান
আখাউড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৪৮ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৭:০৩ পিএম  (ভিজিট : ১৩০)
ব্রাজিল ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু মিয়া
X

ব্রাজিল ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দীর্ঘদিনের প্রিয় ফুটবল দল ব্রাজিলের সমর্থন ছেড়ে দুধ দিয়ে গোসল করে সৌদি আরবের সমর্থক হওয়ার ঘোষণা দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন মো. মিন্টু মিয়া।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী খড়মপুর হজরত শাহ পীর সৈয়দ আহম্মদ গেছুদারাছ কেল্লা শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে এ ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দল পরিবর্তনের ঘোষণা দেন। মিন্টু মিয়া পৌর এলাকার টানপাড়া এলাকার মৃত জজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রাজিল ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত মিন্টু মিয়া জনসম্মুখে দুধ দিয়ে গোসল করেন। পরে নিজেকে ‘পবিত্র’ ঘোষণা করে সৌদি আরব জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়ে নতুন দলের প্রতি সমর্থন প্রকাশ করেন। এ সময় স্থানীয়দের নিয়ে একটি আনন্দ মিছিলও করেন তিনি। তার এই অভিনব কর্মকাণ্ড দেখতে উৎসুক জনতার ভিড় জমে এলাকায়।

এ ব্যাপারে মিন্টু মিয়া বলেন, ব্রাজিলকে অনেক দিন সমর্থন করেছি। কিন্তু এখন নতুন চ্যালেঞ্জ নিতে চাই। তাই সৌদি আরবের সমর্থক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি সৌদি আরবের সমর্থনে ৫০০ ফুট দীর্ঘ পতাকা প্রদর্শনেরও পরিকল্পনা করেছি।

আখাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর তাকদির খান খাদেম বলেন, মিন্টু ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দল পরিবর্তন করেছে। আমরা তার এ আয়োজনকে স্বাগত জানাই। এতে ফুটবলকে ঘিরে মানুষের আগ্রহ ও উৎসবের আমেজ আরও বেড়েছে।

এদিকে মিন্টুর দলবদলের খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন, আবার কেউ কেউ মজা করে ঘটনাটিকে ‘আখাউড়া শহরের সবচেয়ে বড় ফুটবল ট্রান্সফার’ বলেও মন্তব্য করেছেন।

স্থানীয়দের মতে, আখাউড়ায় দুধ দিয়ে গোসল করে এক দল ছেড়ে অন্য দলের সমর্থক হওয়ার এমন ঘটনা এর আগে দেখা যায়নি। ব্যতিক্রমী এ আয়োজন এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy