আড়াইহাজারে কুয়েত প্রবাসীকে অস্ত্রের মুখে ছিনতাই

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা খোয়ানোর অভিযোগ করেছেন এক কুয়েত

2026-06-10T19:50:08+00:00
2026-06-10T19:50:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে কুয়েত প্রবাসীকে অস্ত্রের মুখে ছিনতাই
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩৫)
আড়াইহাজার থানা
X

আড়াইহাজার থানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা খোয়ানোর অভিযোগ করেছেন এক কুয়েত প্রবাসী। 

বুধবার (১০ জুন) রাত আনুমানিক ২ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নিজকান্দি গ্রামে তাদের বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে জয়নাল আবেদীনের ছেলে কুয়েত প্রবাসী সুজন (২৭) তার চাচাতো ভাই গিয়াস উদ্দিনের ছেলে নাজমুল (২২)-কে সঙ্গে নিয়ে একটি হাইয়েস গাড়িযোগে ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে রাত ৪ টায় আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী-ফেরিঘাট সড়কের চালাকচর ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোশধারী অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রশস্ত্রসহ অপর একটি হাইয়েস গাড়ি দিয়ে তাদের গাড়ির গতিরোধ করে। 

এ সময় দুর্বৃত্তরা সুজনের কাছ থেকে জোরপূর্বক আনুমানিক দুই ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী ছিনিয়ে নেয়। এছাড়া তার চাচাতো ভাই নাজমুলের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা এবং ৫০০ সৌদি রিয়াল নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান ওসি মো: সবজেল হোসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy