মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দায় পানিতে ডুবে রাফিয়া নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন)

2026-06-11T15:00:55+00:00
2026-06-11T15:00:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মান্দায় পানিতে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৩:০০ পিএম   (ভিজিট : ৪৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নওগাঁর মান্দায় পানিতে ডুবে রাফিয়া নামের ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের শগুনিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাফিয়া ওই গ্রামের আব্দুল বারিকের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে পরিবারের সবার অগোচরে শিশু রাফিয়া বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পানিতে ডোবার পরপরই তাকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় শ্বাসনালীতে পানি ঢুকে সে মারা যায়। হাসপাতালে নিয়ে আসার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।”

এদিকে অবুঝ শিশুটির এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা-বাবা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শগুনিয়া গ্রামের বাতাস।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy