মেহেরপুরে সাইকেল পার্টসের দোকান ভাঙচুর

মেহেরপুর প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুর শহরের বড় বাজার এলাকার কাথুলী রোডে ইকরামকুল নামে একব্যক্তির সাইকেল পার্টসের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা| আজ

2026-06-11T17:06:08+00:00
2026-06-11T17:06:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেহেরপুরে সাইকেল পার্টসের দোকান ভাঙচুর
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:০৬ পিএম   (ভিজিট : ৫৫)
মেহেরপুরে সাইকেল পার্টসের দোকান ভাঙচুর
X

মেহেরপুরে সাইকেল পার্টসের দোকান ভাঙচুর

মেহেরপুর শহরের বড় বাজার এলাকার কাথুলী রোডে  ইকরামকুল নামে একব্যক্তির সাইকেল পার্টসের দোকান ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা| আজ বৃহস্পতিবার সকালে ইকবালের নেতৃত্ব ২০-৩০ জনের কিশোরগ্যাং প্রকাশ্যে দেশী অস্ত্র নিয়ে দোকানে ভাংচুর চালায়। 

দোকান মালিক এরামুল জানায় ১৯৭০ সালে আমার বাবা আব্দুল মালেক দোকানের পজিশন কিনে ব্যবসা করে আসছে। এরপর আমার বাবার মৃত্যুর পর আমি ব্যবসা করছি। কিছু দিন হলো আমার দোকান উচ্ছেদ করার জন্য ইকবাল ও তার লোকজন হুমকি ধামকি দিয়ে আসছিলো। আজ বুধবার সকালে ইকবালের নেতৃত্বে একদল কিশোর আমার দোকানে এসে দোকান ঘর ভাংচুর করে মাটির সাথে  মিশিয়ে দিয়েছে। এতে আমি কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্থ হয়েছি। এ বিষয়ে আমি মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানা আমার অভিযোগ নেয়নি। সন্ধ্যায় দোকানের কাগজ পত্র নিয়ে থানায় যেতে বলেছে।

ইকবালের ভাই রফিকুল ইসলাম দোকান ঘর ভেঙ্গে দেবার কথা স্বীকার করে বলেন,  এ জায়গাটা আমার মার আমার বাবা কিভাবে এ জায়গার পজিসন বিক্রি করলো। এ জায়গাসহ আমাদের মার্কেটের প্লান পাশ করা আছে। আমরা মার্কেট করার সময় ঐ জায়গা ফেলে রাখবো না।

মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন,  দোকান ঘরটি ভাঙগার পেছনে বর্তমান ক্ষমতাসিন দলের প্রভাবশালী ও বড় বাজার ব্যবসায় সমিতির একাংশের হাত আছে। তাই আমরা কিছুই করতে পারছিনা। তবে একরামুল একজন দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী। এটা অমানবিক হয়েছে।

মেহেরপুর সদর থানা ওসি  হুমায়ুন কবির বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ধ্যায় দুই পক্ষকে ডাকা হয়েছে। উভয়ের কাগজ পত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy