নীলফামারীতে ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

​স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা শহরে আর্জেন্টিনা ফ‍্যান ক্লাব ঢোল-তবলা, বাদ্যযন্ত্র

2026-06-12T20:35:42+00:00
2026-06-12T20:35:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে ফুটবল উন্মাদনায় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
​স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:৩৫ পিএম   (ভিজিট : ৯৯)
আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি
X

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

নীলফামারীতে আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা শহরে আর্জেন্টিনা ফ‍্যান ক্লাব ঢোল-তবলা, বাদ্যযন্ত্র এবং বিশালাকৃতির পতাকা নিয়ে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করেছে।

​শুক্রবার বিকেলে নীলফামারী শহরের ঐতিহাসিক বড় মাঠ প্রাঙ্গণ থেকে আর্জেন্টিনা সমর্থকরা নিজ দলের জার্সি পরিহিত অবস্থায় জড়ো হতে শুরু করেন। প্রিয় দলের পক্ষে স্লোগান আর করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ। শুধু তাই নয় সমর্থকরা আতশবাজি ফুটিয়েও আনন্দ করে। এরপর সমর্থকরা বড় মাঠ থেকে তাদের বিশালাকার পতাকাসহ আনন্দ র‍্যালিটি বের করেন।  

র‍্যালিতে কয়েকশত ফুটবলপ্রেমী তরুণ, যুবকের পাশাপাশি সব বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমর্থকদের হাতে ছিল প্রিয় দলের তারকা খেলোয়াড়দের ছবি, প্ল্যাকার্ড এবং ১০০ থেকে ১৫০ ফুট লম্বা বিশালাকৃতির প্রিয় পতাকাসমূহ।

​র‍্যালিতে অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক মারুফ পারভেজ প্রিন্স, ওয়াহেদ আলী তুফান, মিঠু শেখ বলেন, "ফুটবলে আর্জেন্টিনার শৈল্পিক খেলার কোনো তুলনা হয় না। আমরা আমাদের প্রিয় দলকে ভালোবেসে এবং আসন্ন জয়কে উদযাপন করতেই এই র‍্যালির আয়োজন করেছি।

পথচারী ও দর্শকদের মাঝেও ব্যাপক সাড়া ফেলে এবং পুরো নীলফামারী শহর যেন মেতে ওঠে এক মিনি ফুটবল বিশ্বকাপে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy