নিখোঁজ শিবির নেতার সন্ধান চেয়ে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদের সন্ধান ও মুক্তির দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

2026-06-12T21:05:21+00:00
2026-06-12T21:05:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিখোঁজ শিবির নেতার সন্ধান চেয়ে দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:০৫ পিএম   (ভিজিট : ৩০)
দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল
X

দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদের সন্ধান ও মুক্তির দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শুক্রবার (১২ জুন) বিকেলে দাউদকান্দি বিশ্বরোড মডেল মসজিদের সামনে থেকে কুমিল্লা উত্তর জেলা জামায়াত-শিবিরের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে দাউদকান্দি বাজারের জনতা ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণেরও অংশগ্রহণ দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি শাকিল আদনান। তিনি বলেন, কেন্দ্রীয় নেতা জিসান আহমেদের অবস্থান সম্পর্কে দ্রুত তথ্য প্রকাশ করতে হবে। তাঁর সন্ধান না মিললে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি বিশ্বরোড সংলগ্ন মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে জিসান আহমেদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাত ৮টা ২৯ মিনিটের পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে।

সমাবেশে বক্তারা দাবি করেন, জিসান আহমেদের অবস্থান সম্পর্কে দ্রুত স্পষ্ট তথ্য জানাতে হবে এবং তাঁকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় কুমিল্লাসহ বৃহত্তর অঞ্চলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তাঁরা সতর্ক করেন।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা কাজ করছি এবং দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy