প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১:২৯ পিএম (ভিজিট : ৪৬)

X
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম
সবার জন্য দ্বার খোলা, লাগেনা অনুমতি, খোলা মনে যে কোন সমস্যা নিয়ে যে কেউ কথা বলতে পারছেন আটঘরিয়ার সর্বস্তরের মানুষ- এমনটাই দেখা যাচ্ছে আটঘরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলামের ক্ষেত্রে।
উল্লেখ্য, বর্তমানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম গত ৭ জুন এখানে যোগদানের পর সব শ্রেণি পেশার মানুষ অবাধে তার সাথে সাক্ষাত করতে ও সমস্যা নিয়ে কথা বলতে পারছেন। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
যে কেউ তার অফিস কক্ষে অবাধে ঢুকে সমস্যা বললে তিনি ধৈর্য্য সহকারে শুনছেন এবং হাসিমুখে সাধ্যমত সমাধান দিচ্ছেন- এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা। এছাড়াও তার অফিস এবং অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্যতা। বেশ কিছুদিন পর আটঘরিয়ার মানুষ ফিরে পেয়েছেন জনগণের একজন সেবক কর্মকর্তা।
গত ৯ জুন আটঘরিয়ার সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে নামাগত ইউএনও সবার সহযোগিতা কামনা করেন এবং সৌহার্দ্য পূর্ণ কথাবার্তা বলেন ।