সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান

সাপাহার( নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন

2026-06-13T17:33:45+00:00
2026-06-13T17:33:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান
সাপাহার( নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৫:৩৩ পিএম   (ভিজিট : ৫২)
সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান
X

সাপাহার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান

প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি চারা রোপণের অংশ হিসেবে নওগাঁর সাপাহার উপজেলার জবই বিলে বৃক্ষ রোপণ ও পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে।

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ১৩ জুন (শনিবার) দুপুরে জবই বিলে বট, কৃষ্ণচূড়া ও বকুল চারা রোপণ করা হয়। চারা রোপণ শেষে জবই বিলের পানি দূষণ ও নিয়ন্ত্রণে বিলের পাখি চত্বর এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান (টকি), উপজেলা মৎস্য অফিসার শামিম রেজা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, সংস্থার প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ, সংস্থার সভাপতি ফরহার হোসেন, সাধারণ সম্পাদক কারিম, সহকারী সাধারণ সম্পাদক শামিম রেজা প্রমুখ।

বিগত ১১ বছর যাবৎ সংস্থাটি জবই বিলের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করছে। সংস্থাটির সাথে মাননীয় এমপি পরিকল্পিত ভাবে কাজ করে যেতে চায়। 

সংস্থার প্রধান নির্বাহী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন সংস্থার মাধ্যমে পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণে পাশাপাশি সমাজ সেবার কাজকে আরও বেগবান করতে চায়।

সংস্থার পক্ষে প্রতিষ্ঠাতা সোহানুর রহমান সবুজ বিলে ইকো-ট্যুরিজম পার্ক ও এক অংশে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত অঞ্চল গড়তে আবেদন তুলে দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy