চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ই জুন ২০২৬ খ্রিঃ তারিখে কক্সবাজারের মালুম ঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ

2026-06-13T18:14:06+00:00
2026-06-13T18:14:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:১৪ পিএম   (ভিজিট : ৭০)
চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন
X

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ই জুন ২০২৬ খ্রিঃ তারিখে কক্সবাজারের মালুম ঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় বিএমডিএ কর্তৃক পুনঃখননকৃত তেঘরিয়া খালের দুই পাড়ে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ ই জুন) বিকাল ৩:৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বৃক্ষরোপণ কাজের শুভ উদ্বোধন করেছেন ।
এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ আল মামুনুর রশীদ,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর উপ-পরিচালক জনাব ড. মোঃ ইয়াছিন আলী, নাচোল উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা দাস, বিএমডিএ নাচোল জোন এর সহকারী প্রকৌশলী জনাব মোঃ রেজাউল করিম ও স্থানীয় নেতৃবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাহী প্রকৌশলী, বিএমডিএ চাঁপাইনবাবগঞ্জ বলেন যে, আসন্ন বর্ষা মৌসুমে বিএমডিএ কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১ লক্ষ ৭০ হাজার বৃক্ষ রোপনের প্রোগ্রাম রয়েছে এবং আগামী ৫বৎসরে এ জেলায় বর্তমান সরকারের মহতি উদ্যোগে প্রায় ২৭ লক্ষ বৃক্ষ রোপনের কর্মসূচী প্রক্রিয়াধীন রয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy