প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম (ভিজিট : ৩৫)

X
চট্টগ্রাম ওয়াসার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
পরিবেশ সংরক্ষন ,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাশে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের যে মহতি কর্মসূচি গ্রহন করেছে, তারই অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) নাসিরাবা রিজারভার ও বুষ্টার কেন্দ্রে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোঃ জানে আলম একটি ফলজ আম গাছের চারা রোপন করার মাধ্যমে উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন। পরে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ) সহ উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ বেশ কিছু গাছের চারা রোপন করেন।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন/ অর্থ), বানিজ্যিক ব্যবস্থাপক , প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ,নির্বাহী প্রকৌশলী , জনসংযোগ কর্মকর্তা এবং সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৮০ দিন এর মধ্যে প্রায় ৩হাজার ২শ বৃক্ষরোপন এর বাধ্যবাধকতা থাকলেও চট্টগ্রাম ওয়াসা আগামী দুই মাসের মধ্যে উক্ত বৃক্ষসমূহ চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় রোপনের সফল বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করেছে।