ভূঞাপুরে এমপি সালাম পিন্টুর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দেন। এরই

2026-06-13T21:40:23+00:00
2026-06-13T21:40:23+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে এমপি সালাম পিন্টুর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ৩৯)
সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু
X

সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলা চত্বর এলাকায় বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন- সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় তিনি বনজ, ফলদ ও ঔষুধি বৃক্ষের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রেজাউল করিম, উপজেলা বিএনপি'র সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখ। এসময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহার অনুযায়ী আজ কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের ভূঞাপুরেও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ভূঞাপুর উপজেলার বিভিন্ন স্থান বনজ, ফলদ ও ঔষুধি বৃক্ষরোপণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy