প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১:৫৭ পিএম (ভিজিট : ৪৩)

X
ভোলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) ভোলা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত সার্কেট হাউজ উদ্যান প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক, ডাঃ শামীম রহমান। একই সাথে জেলা ও উপজেলায় বিএনপির নেতা-কর্মীরাও বৃক্ষরোপন কার্যক্রম শুরু করেছেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি পরিচ্ছন্ন ও সবুজ জেলা গড়ে তুলতে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, তারেক রহমানের ঘোষণার আলোকে ভোলা জেলাকে পরিস্কার জেলা হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করা হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ গোলাম নবী আলমগীর, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলালসহ কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি জেলা ও উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।