ভালুকায় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

“বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী

2026-06-14T14:45:55+00:00
2026-06-14T14:45:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ২:৪৫ পিএম   (ভিজিট : ২২৯)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

“বাজেট সভায় অংশগ্রহণ করবো, নিজের চাহিদা নিজেই বলবো” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং স্থানীয় জনগণের চাহিদা নিরূপণের লক্ষ্যে এই উন্মুক্ত বাজেট সভার আয়োজন করা হয়।


সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইনের সভাপতিত্বে ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বাজেট উপস্থাপনের পর উপস্থিত জনগণ এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন চাহিদার বিষয় তুলে ধরেন। বিশেষ করে সড়ক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন তারা।


প্রশাসক মোঃ ইকবাল হোসাইন বলেন, “উন্মুক্ত বাজেটের মূল লক্ষ্য হলো জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং উন্নয়ন পরিকল্পনায় তাদের সম্পৃক্ত করা। জনগণের প্রত্যাশা ও প্রয়োজনের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করা হলে উন্নয়নের সুফল আরও কার্যকরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং টেকসই উন্নয়ন বাস্তবায়ন সহজ হবে।


সভা শেষে আগামী অর্থবছরে ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করা হয়। উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়ার এ উদ্যোগকে উপস্থিতরা সাধুবাদ জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy