গোলাপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিলু গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোলাপগঞ্জসদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলুকে (৫৪) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।গতকাল রোববার (১৪ জুন)

2026-06-14T22:54:17+00:00
2026-06-14T22:54:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোলাপগঞ্জে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিলু গ্রেপ্তার
গোলাপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:৫৪ পিএম   (ভিজিট : ৬৯)
আওয়ামী লীগ নেতা জিলু
X

আওয়ামী লীগ নেতা জিলু

গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুছ ছামাদ জিলুকে (৫৪) গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

গতকাল রোববার (১৪ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার সদর ইউনিয়নের তহিপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি আব্দুছ ছামাদ জিলু গোলাপগঞ্জ মডেল থানার একাধিক বৈষম্য বিরোধী মামলার আসামি। রোববার সন্ধ্যায় তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ কার্যক্রম শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy