পাটখেতে মিলল জামায়াত কর্মীর হাত বাঁধা পোড়া লাশ!

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পাটখেত থেকে আসাদুল ইসলাম (২৩) নামে এক তরুণের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ

2026-06-15T18:24:52+00:00
2026-06-15T18:24:52+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
পাটখেতে মিলল জামায়াত কর্মীর হাত বাঁধা পোড়া লাশ!
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:২৪ পিএম   (ভিজিট : ৪৬)
নিহত আসাদুল ইসলাম
X

নিহত আসাদুল ইসলাম

রাজবাড়ীর কালুখালী উপজেলায় একটি পাটখেত থেকে আসাদুল ইসলাম (২৩) নামে এক তরুণের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসাসংলগ্ন একটি পাটখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোববার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

জেলা জামায়াতে ইসলামী দাবি করেছে, নিহত আসাদুল তাদের একজন সক্রিয় কর্মী ছিলেন। নিহত আসাদুল উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি মীর মশাররফ হোসেন ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, রোববার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি আসাদুল। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি থানা-পুলিশকে জানান। সোমবার সকালে স্থানীয় লোকজন পাটখেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমির নূরুল ইসলাম বলেন, আসাদুল কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সক্রিয় কর্মী ছিলেন। কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা বোধগম্য হচ্ছে না। ঘটনার রহস্য উদ্ঘাটন হওয়া প্রয়োজন।

কালুখালী থানার ওসি মোস্তফা কামাল জানান, নিহতের শরীরের পেছনের অংশে পোড়ার চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে দাহ্য পদার্থ দিয়ে পোড়ান হয়েছে। মরদেহ উদ্ধারের সময় তার হাত ওপরে বাঁধা অবস্থায় ছিল। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy