সখীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

সখীপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গনি মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার

2026-06-15T20:48:12+00:00
2026-06-15T20:48:12+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সখীপুরে বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৪৮ পিএম   (ভিজিট : ৪৪)
সখীপুর থানা
X

সখীপুর থানা

সখীপুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গনি মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার কচুয়া গ্রামের চাঁদের হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গনি মিয়া ওই এলাকার মৃত আহমেদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা তিনটার দিকে নিজের ফসলি জমির পাশে গরুর জন্য ঘাস কাটতে যান গনি মিয়া। এ সময় অসাবধানতাবশত মাটিতে পড়ে থাকা একটি বৈদ্যুতিক লাইনের ছেঁড়া তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর  ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy