জিয়ানগরে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্রাকের পাওয়ার টিলার বিতরণ

জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

“আধুনিক কৃষি ব্যবস্থা, সমৃদ্ধ কৃষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের জিয়ানগর শাখার উদ্যোগে কৃষকের মাঝে

2026-06-15T20:51:50+00:00
2026-06-15T20:51:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জিয়ানগরে নতুন উদ্যোক্তা তৈরিতে ব্রাকের পাওয়ার টিলার বিতরণ
জিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:৫১ পিএম   (ভিজিট : ৪২)
পাওয়ার টিলার বিতরণ
X

পাওয়ার টিলার বিতরণ

“আধুনিক কৃষি ব্যবস্থা, সমৃদ্ধ কৃষক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের জিয়ানগর শাখার উদ্যোগে কৃষকের মাঝে একটি পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেলে জিয়ানগর ব্রাক সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্রাক শাখা ব্যবস্থাপক অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুজ্জামান।

ব্রাক মাইক্রোফিন্যান্স (দাবি) কর্মসূচির সৌজন্যে প্রধান অতিথি কৃষক মো. খলিলুর রহমানের হাতে পাওয়ার টিলারের চাবি তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবুমুসা আসয়ারী, জেলা প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, এরিয়া ম্যানেজার উজ্জল কুমার হাজরা এবং এক্সটেনশন অফিসার ইমদাদুল হক।
এছাড়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) কর্মকর্তা হাফিজা খাতুন।

পাওয়ার টিলার পেয়ে কৃষক মো. খলিলুর রহমান সংক্ষিপ্ত অনুভূতিতে বলেন, “এই সহায়তা আমার কৃষিকাজকে আরও সহজ করবে। আমি নিজে লাভবান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে অন্য কৃষকদেরও সেবা দিতে চাই।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy