মনোহরদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

সারাবাংলা

পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুক এর সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল রায়হান সরকার-এর

2026-06-16T10:37:59+00:00
2026-06-16T10:37:59+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মনোহরদীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:৩৭ এএম   (ভিজিট : ৩০)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ আল ফারুক এর সার্বিক দিকনির্দেশনা, সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল রায়হান সরকার-এর তত্ত্বাবধান এবং অফিসার ইনচার্জ, মনোহরদী থানা জনাব জাহাঙ্গীর বাদশা এর নির্দেশনায় মনোহরদী থানা পুলিশের পরিচালিত   মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গত ১৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় মনোহরদী থানাধীন বড়চাপা ইউনিয়নের উরুলিয়া এলাকায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ  শহীদুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ আল ইসলাম, কনস্টেবল/৪৭০ মোঃ হুমায়ুন ও কনস্টেবল/১০১৮ মোঃ নাফিস ইকবাল এর সমন্বয়ে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোঃ সিয়াম (১৯) নামীয় একজনকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ তল্লাশিকালে তার হেফাজত হতে ৪০ (চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত অপর আসামী বিজয় মিয়া (২২) ঘটনাস্থল হতে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। 

মনোহরদী থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy