প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ২:৩৭ পিএম (ভিজিট : ২৮)

X
ছবি: প্রতিনিধি
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারের দুইজন তিল ব্যবসায়ীকে খাদ্যে ভেজাল করার অভিযোগে পৃথকভাবে ৬ লক্ষ টাকা জরিমানা করেছে কাম্যমান আদালত। অনাদায় প্রত্যেককে কারাবাসীর আদেশ দিয়েছেন আদালত।
অভিযুক্ত জামালপুরের তিল ব্যবসায়ীরা হচ্ছেন, মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস (৬২) ও আব্দুল হাই বিশ্বাস (৫৫)। মঙ্গলবার (১৬ জুন) দুপুর থেকে সন্ধ্যা সারে ৭ পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, জামালপুর বাজারের তুই তিল ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় সাদা তিল কালো করে বাজারজাত করে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযুক্ত দুই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে অভিযান চালান। অভিযুক্ত শহিদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১৯ বস্তা রাসায়নিক পদার্থ দিয়ে রং করা তিল জব্দ করেন। সময় গোপন সংবাদের ভিত্তিতে অপূর্ব ব্যবসায়ী আব্দুল হাই বিশ্বাসের বাড়ি থেকে রং করার এক বোতল রং ও রং করা সরঞ্জাম উদ্ধার করে।
ভ্রাম্যমান আদালত জব্দকৃত ১৯ বস্তা তিল বহরপুর বাজারে মাসুম মন্ডলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিয়ে আসে।
ভ্রাম্যমান আদালতের সামনে নিজেদের কৃতকর্মের দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত দুইজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন লক্ষ টাকা করে জরিমান অনাদায় তিন মাসের কারা ভোগের আদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, রাজবাড়ী জেলার আরডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. আসিকুর রহমান। এদের সঙ্গে সহযোগিতা করেন রাজবাড়ী জেলার নিরাপদ খাদ্য নিয়ন্ত্রণ অফিসার আসিফুর রহমান ও বালিয়াকান্দি উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেনেটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান।