মাগুরায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল ও প্রত্যাশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

সারাবাংলা

মাগুরায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায়

2026-06-17T15:32:53+00:00
2026-06-17T15:32:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাগুরায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল ও প্রত্যাশা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ৩৩)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

মাগুরায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল ও ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মাগুরা এবং জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর চূড়ান্ত ফলাফল উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়, মাগুরার উপপরিচালক (চলতি দায়িত্ব) আয়েশা আক্তার মিলি।

উপস্থাপনায় অর্থনৈতিক শুমারি ২০২৪-এর মাধ্যমে জেলার বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ, কর্মসংস্থানের অবস্থা, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ, ডিজিটাল লেনদেনের প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি জেলার আর্থ-সামাজিক উন্নয়নে শুমারির তথ্য কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অর্থনৈতিক শুমারির তথ্য সরকারের পরিকল্পনা প্রণয়ন, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডের সঠিক চিত্র তুলে ধরার মাধ্যমে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ আরও সহজ হবে।

সেমিনারে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা জেলার অর্থনৈতিক উন্নয়নে শুমারির তথ্যের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর ফলাফল নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং জেলার উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy