রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন পিআইও

ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হামিদ আলী পাড়ায়

2026-06-17T15:56:29+00:00
2026-06-17T15:56:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন পিআইও
ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৫৬ পিএম   (ভিজিট : ৫৫)
ছবি: প্রতিনিধি
X

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মাটিরাঙ্গা উপজেলাধীন বেলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হামিদ আলী পাড়ায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে ১০০০ মিটার রাস্তার নির্মাণ কাজ শুরু হয়। এতে বালু ছাড়াই রাস্তা নির্মাণের কাজ করছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। 


অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৭ জুন) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করেন এবং তাৎক্ষণিক রাস্তায় ব্যবহৃত সকল ইট উত্তোলন করার নির্দেশ দেন।


এ বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন, "কাজের শুরু থেকেই বালু ছাড়া কাজ কর আসছিল। এই বিষয়ে আমরা উপজেলা অফিসে অভিযোগ করেছি। আজকে সেই রাস্তার কাজ পুনরায় করার নির্দেশ দিয়েছেন পিআইও তার তাকে ধন্যবাদ জানাই।আমরা চাই আমাদের রাস্তার কাজটি ঠিকমত করে দেওয়া হোক।


নির্ঝর এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মতিউর রহমান বলেন, নিয়ম অনুযায়ী কাজ চলছিল, কিন্তু ভাড়ী বৃষ্টি হওয়ায় পাহাড়ের মাটি রাস্তায় নেমে কাদা হয়ে গেছে। তাই আজ পিআইও কাজ বন্ধ করে দেন এবং পুনরায় কাজ করতে নির্দেশ দেন। পিআইও এর নির্দেশে নতুন করে কাজ করার জন্য রাস্তার ইট তুলে পুনরায় নির্মাণ কাজ চলছে।


এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচীর অধীনে ২০২৫-২০২৬ অর্থ বছরে "গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড এইচবিবি করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত)" প্রকল্পের আওতায় ১০০০ মিটার রাস্তার বরাদ্দ হয়। কিন্তু নির্মাণ প্রকল্পের কাজটি অত্র অফিসকে অবগত না করে কাজ শুরু করেছেন। অভিযোগের ভিত্তিতে উক্ত প্রকল্পের স্থানে পরিদর্শনে গিয়ে এইচবিবি কাজে বালি ব্যবহার না করায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এবং সে প্রেক্ষিতে উক্ত অংশটি পুনরায় প্রাক্কলন অনুযায়ী করার জন্য বলা হয়েছে এবং ভবিষ্যতে এহেন কাজ পুনরাবৃত্তির হলে ঠিকাদারি লাইসেন্স বাতিল সহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠানকে এহেন কর্মকাণ্ডের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy