প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:৪৪ পিএম (ভিজিট : ৮১)

X
বিদ্রোহী কবির ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন
মেহেরপুরে জাতীয় কবি নজরুল ইসলাম এর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ বুধবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক শিল্পি রানী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্রোহী কবির জীবন ও সাহিত্যকর্মের উপর বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থ প্রতীম শীল, সহযোগি অধ্যাপক খেদমত আলী মালিথা, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম প্রমূখ। আলোচনাসভা শেষে শিল্পীর মনোজ্ঞ নজরুল সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,কাজী নৌরিন ইসলাম সহকারী কমিশনার মেহেরপুর জেলা প্রশাসন।