স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির উদ্যোগে নবীগঞ্জে স্বপ্নসারথিদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে গড়ে

2026-06-18T18:32:32+00:00
2026-06-18T18:32:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
স্বপ্নসারথিদের আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৩২ পিএম   (ভিজিট : ৭৩)
আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ
X

আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির উদ্যোগে নবীগঞ্জে স্বপ্নসারথিদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে আয়বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভারও আয়োজন করা হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার মোট ৪৬ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন। তিনি তার বক্তব্যে তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউল কবির। তিনি অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালনের আধুনিক ও লাভজনক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণে খামার স্থাপন, উন্নত জাত নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, টিকাদান কার্যক্রম, পরিচর্যা এবং বাজারজাতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষক জানান, সঠিক পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে হাঁস ও মুরগি পালন করে স্বল্প পুঁজিতে ভালো আয় করা সম্ভব। এ ধরনের উদ্যোগ তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী স্বপ্নসারথিরা জানান, তারা প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছেন, যা ভবিষ্যতে আয়বর্ধক কর্মকাণ্ডে কাজে লাগাতে পারবেন। তারা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান।

এদিকে প্রশিক্ষণ শেষে বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমীন বলেন, বাল্যবিয়ে ও আত্মহত্যা সমাজের জন্য একটি বড় সামাজিক সমস্যা। এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব সমস্যা প্রতিরোধ করা সম্ভব।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SELP) কর্মসূচির অফিসার রীমা আক্তার চৌধুরী। তিনি বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাব, নারীর অধিকার, শিক্ষা অব্যাহত রাখার গুরুত্ব এবং আত্মহত্যা প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বপ্নসারথি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, স্বপ্নসারথিদের দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy