প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৪:৪৭ পিএম (ভিজিট : ৪০)

X
তাড়াশের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের বিদায়
দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম। কর্মজীবনে সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলীর জন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও জনপ্রিয়।
দায়িত্ব পালনকালে তিনি একসঙ্গে চারটি উপজেলার মাধ্যমিক শিক্ষা কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানগুলোর সার্বিক অগ্রগতিতে তাঁর অবদান প্রশংসিত হয়েছে সর্বমহলে।
সহকর্মীরা জানান, মো. আব্দুস সালাম ছিলেন একজন অত্যন্ত ভালো মনের, বিনয়ী ও দায়িত্বশীল কর্মকর্তা। তাঁর আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের কারণে শিক্ষক সমাজের সঙ্গে ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। শিক্ষার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন।
সোমবার তাড়াশ উপজেলা প্রশাসনের আয়োজনে অবসর উপলক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, “মো. আব্দুস সালামের কর্মদক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের শিক্ষা কর্মকর্তাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাঈদ, একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুন্নবী , রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ সোলাইমান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবনের জন্য সকলেই শুভকামনা জানান। তাঁর বিদায়ে শিক্ষা অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলেও কর্মময় জীবনের সাফল্য তাঁকে স্মরণীয় করে রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।