প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৩:২৯ পিএম (ভিজিট : ৬২)

X
ছবি: প্রতিনিধি
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় সাড়ে ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পৌরসভা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট পেশ করা হয়।
এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৪৯ কোটি ৬০ লাখ ৫ হাজার ৫৬৮ টাকা। বিপরীতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৭৬ লাখ ৫৫ হাজার ৫৫ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হানের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য ডা. বাহার, মেসবাহ উদ্দিন মজুমদার, জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেন মুকুল। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী জোবায়দা ইয়াসমিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে টিএলসিসি (নগর সমন্বয় কমিটি)-এর একটি সভাও অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক ও ইউএনও মো. আবু রায়হান তাঁর বক্তব্যে বলেন, চলতি অর্থবছরের মধ্যে পৌর নাগরিকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পৌর পার্ক নির্মাণ এবং শতভাগ লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নাঙ্গলকোটকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।