আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

বিনোদন ডেস্ক

বিনোদন

শ্রবণজনতি বিরল রোগে আক্রান্ত বলিউডের খ্যাতিমান প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। ফলে সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছেন। মঙ্গলবার নয়াদিল্লিতে

2026-06-25T16:48:32+00:00
2026-06-25T16:48:32+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৪:৪৮ পিএম   (ভিজিট : ৫৩)
অলকা ইয়াগনিক
X

অলকা ইয়াগনিক

শ্রবণজনতি বিরল রোগে আক্রান্ত বলিউডের খ্যাতিমান প্লেব্যাক গায়িকা অলকা ইয়াগনিক। ফলে সবকিছু থেকে নিজেকে দূরে রেখেছেন। মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ‘পদ্মভূষণ’ পুরস্কার গ্রহণ করেন তিনি। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, মঞ্চে উঠতে তাকে সহায়তা করছেন একজন নারী। এ ভিডিও ছড়িয়ে পড়ার পর তার স্বাস্থ্য নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। অনুষ্ঠান শেষে অলকা ইয়াগনিক তার শারীরিক অবস্থা জানিয়ে একটি বার্তা দিয়েছেন। 

‘পদ্মভূষণ’ পুরস্কার গ্রহণের আবেগঘন মুহূর্তের কথা স্মরণ করে অলকা ইয়াগনিক বলেন, ‘আজ যখন দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’ গ্রহণ করতে এগিয়ে গেলাম, তখন আমার হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ ছিল। এই সম্মান আমাকে গভীরভাবে বিনম্র করেছে। এই সম্মান কেবল আমার একার নয়, বরং সেই সব শ্রোতারও, যারা আমার কণ্ঠকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম আমার গানকে বাঁচিয়ে রেখেছেন এবং সুখ-দুঃখের সময় পাশে থেকেছেন। 

অলকা ইয়াগনিক জানান, এই সম্মাননা তার জন্য বিশেষ। কারণ এটি এমন এক সময়ে পেলেন, যখন ধীরে ধীরে তিনি আবার জনসমক্ষে ফিরতে শুরু করেছেন। এ শিল্পীর ভাষায় ‘এই মুহূর্তটি আমার জন্য বিশেষ অর্থবহ। কারণ এটি শুধু আমার কাজের স্বীকৃতি নয়; এটি ভালোবাসা, আশা এবং দৃঢ়তা থেকে পাওয়া শক্তিরও একটি স্মারক।’ 

অসুস্থ শরীর নিয়ে পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত হওয়ার কারণ ব্যাখ্যা করে অলকা ইয়াগনিক বলেন, ‘আমার ফিরে আসার পথটি ধীরগতির। শুধু নিজের জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হইনি, বরং তাদের জন্যও আসা, যারা বছরের পর বছর আমার এই জার্নির অংশ হয়ে আছেন।’

অলকা ইয়াগনিকের শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে। ২০২৪ সালের জুন মাসের মাঝামাঝি সময়ে বিরল এই রোগের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এই শিল্পী। ইনস্টাগ্রামে পোস্টে তিনি জানান, বিরল ভাইরাস আক্রমণ করেছে গায়িকাকে। যার কারণে তার বিরল সংবেদনশীল স্নায়ু শ্রবণশক্তি হ্রাস পেয়েছে।

ইনস্টাগ্রামে অলকা ইয়াগনিক লিখেছিলেন, ‘আমার সব ভক্ত, বন্ধু, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলছি, কয়েক সপ্তাহ আগে, আমি যখন একটি ফ্লাইট থেকে নামছিলাম, তখন হঠাৎ অনুভব করলাম- আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই পর্বের কয়েক সপ্তাহ পর, আমি এখন আমার সমস্ত বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য এই পোস্ট। যারা জানতে চান কেন আমি অনুপস্থিত।’

বিরল রোগের বিষয়ে অলকা ইয়াগনিক লিখেছিলেন, ‘ভাইরাস আক্রমণের কারণে এটি একটি বিরল সংবেদনশীল স্নায়ুর সমস্যা। যার কারণে শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। এই আকস্মিক, বড় ধাক্কা আমার অজান্তেই শরীরে গ্রাস করেছে। আমি এটির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। দয়া করে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন।”






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy