প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম (ভিজিট : ৫৯)

X
ছবি: প্রতিনিধি
দৈনিক বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে নরসিংদীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নরসিংদীর প্রতিনিধি কার্যালয়ে তরোয়া এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আরটিভির প্রতিনিধি মোর্শেদ শাহরিয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতি হলধর দাস।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ বুলেটিন ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশ বুলেটিন ইতোমধ্যে পাঠকমহলে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও জনস্বার্থভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে গণমাধ্যমটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জিলে মিল্লাত, সাংবাদিক কামরুল ইসলাম কামাল,অ্যাডভোকেট মনসুর আলী সিকদার, মোঃ হুমায়ুন কবির,আব্দুল হান্নান মানিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।