প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৪৭ পিএম (ভিজিট : ৬০)

X
ছবি: প্রতিনিধি
মৌলভীবাজারের রাজনগরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন-এর ৯ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) রাজনগর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল আলামিন, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবু রাইয়ান শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, সোনালী ব্যাংকের ম্যানেজার মেঃ মাহবুব হাসান এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আল জামাল।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর প্রেসক্লাবের সহ-সভাপতি শংকর দুলাল দেব সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ উর রহমান ইমরান, সদস্য কামরান আহমদ এবং বাংলাদেশ বুলেটিনের রাজনগর প্রতিনিধি জুয়েল আহমদ।
আলোচনা শেষে বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে অতিথিরা কেক কাটেন এবং প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলার জন্য শুভকামনা জানান।