প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:০২ পিএম আপডেট: ২৯.০৬.২০২৬ ৪:১০ পিএম (ভিজিট : ১০০)

X
ছবি: প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেরপুরে বাংলাদেশ বুলেটিন-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে শেরপুর নিউমার্কেটস্থ কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট (আইডিইবি) হলরুমে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ বুলেটিনের শেরপুর জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের (একাংশ) সভাপতি, দৈনিক আমাদের সময়-এর শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম শহীদুল ইসলাম (ভিপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হাশিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহাম্মেদ, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি ও সাপ্তাহিক গ্রাম বাংলা-এর নির্বাহী সম্পাদক আসাদুজ্জামান মুরাদ, সংগঠনটির সাধারণ সম্পাদক ও দৈনিক জনতা-এর জেলা প্রতিনিধি জিএইচ হান্নান, দৈনিক বাংলাদেশ সমাচার-এর জেলা প্রতিনিধি হারুনুর রশিদ এবং রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ফজলুল করিম,দৈনিক বিজনেজ ফাইল এর জেলা প্রতিনিধি সাইদুর রহমান আপন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশ বুলেটিন গত নয় বছরে পাঠকের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষ ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং বাংলাদেশ বুলেটিন-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন।