প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম (ভিজিট : ৫১)

X
ছবি: প্রতিনিধি
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা সংবাদমাধ্যম বাংলাদেশ বুলেটিন- এর ৯ম বর্ষপূর্তি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। ব্যতিক্রমী আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭ জুলাই দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১২ প্রকার দেশীয় ও মৌসুমি ফলের নান্দনিক পরিবেশনা। বাহারি ফলের সাজে সাজানো আয়োজনটি অতিথিদের নজর কাড়ে এবং বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা।
অনুষ্ঠানে বাংলাদেশ বুলেটিনের দীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাফল্যের প্রশংসা করেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংবাদমাধ্যমটি নিরপেক্ষ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বর্তমান সময়ে সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি গণমাধ্যমের দীর্ঘ নয় বছরের সফল যাত্রা প্রশংসনীয়। সমাজের অসংগতি, মানুষের অধিকার ও ইতিবাচক পরিবর্তনের সংবাদ তুলে ধরার ক্ষেত্রে বাংলাদেশ বুলেটিনের ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে সাংবাদিক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি, সুনাম ও সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা আবু বকর সিদ্দিক আকন্দ, শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলমগীর হোসেন, আরটিভি প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, টি. আই. সানি, সাদেক মিয়া, আনিছুর রহমান শামীম, এমদাদুল হক, আশরাফুল ইসলাম, এস এম জহিরুল ইসলাম, রাকিবুল হাসান, ইকবাল হোসেন ও মুনসুরুল ইসলাম মাসুমসহ স্থানীয় সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা।