তাহিরপুরে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন

তাহিরপুর প্রতিনিধি

প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬

জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে এক অনাড়ম্বর ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা

2026-06-29T19:52:33+00:00
2026-06-29T19:54:25+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
তাহিরপুরে বাংলাদেশ বুলেটিনের ৯ম বর্ষপূর্তি উদযাপন
তাহিরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৫২ পিএম  আপডেট: ২৯.০৬.২০২৬ ৭:৫৪ পিএম  (ভিজিট : ৯৪)
কেক কেটে আনন্দঘন আয়োজন
X

কেক কেটে আনন্দঘন আয়োজন

জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার ৯ম বর্ষপূর্তি উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে এক অনাড়ম্বর ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রতিনিধি আব্দুল আলীম ইমতিয়াজের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি ও সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার তাহিরপুর প্রতিনিধি আলম সাব্বির,  ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, এনটিভি ইউরোপের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, দৈনিক বাংলার প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের উপজেলা প্রতিনিধি আব্দুল আলীম ইমতিয়াজ, দৈনিক এদিনের প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলার প্রতিনিধি বাবুল আহমদ এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি তৌহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ সময় বক্তারা বাংলাদেশ বুলেটিন পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করেন এবং বস্তুনিষ্ঠ, সাহসী ও জনকল্যাণমূলক সংবাদ প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন।





Loading...
Loading...


প্রতিষ্ঠাবাষির্কী ২০২৬ এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy