অসহায়দের কল্যাণে সরকারের সহায়তা পৌঁছে দিতে কাজ করছি: এমপি মোশারফ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার নন্দীগ্রামে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শিক্ষাবৃত্তি,

2026-06-27T17:52:40+00:00
2026-06-27T17:52:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অসহায়দের কল্যাণে সরকারের সহায়তা পৌঁছে দিতে কাজ করছি: এমপি মোশারফ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ৩৭)
অসহায়দের মাঝে সহায়তা বিতরণ
X

অসহায়দের মাঝে সহায়তা বিতরণ

বগুড়ার নন্দীগ্রামে ২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, সেলাই মেশিন, শিশু খাদ্য, ক্রীড়া সামগ্রী এবং নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ ও অনুদান বিতরণ করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে শিশুদের মাঝে শিশু খাদ্য ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, সরকারের উন্নয়নের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া, গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন করা। একজন মানুষও যেন অভাবের কারণে শিক্ষা, চিকিৎসা কিংবা মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী এবং অসহায় মানুষের জন্য সরকারের প্রতিটি সহায়তা সঠিকভাবে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। সমাজের সামর্থ্যবানদেরও মানবিক দায়িত্ব থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। সবাই মিলে কাজ করলে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি সরকারি সহায়তা যথাযথভাবে কাজে লাগিয়ে উপকারভোগীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান এবং সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে ওই সময় অন্যান্যদের আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে,এম শফিউল আলম সুমন। উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী নূরনবী খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক মোঃ আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক মোঃ গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মোঃ মেহেদী হাসান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আ: হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক মোঃ নূরনবী প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy