ভাঙ্গুড়ায় প্রেমিকার গহনা-টাকা নিয়ে প্রেমিক উধাও

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ভাঙ্গুড়ায় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে গহনা ও টাকা হাতিয়ে নিয়ে প্রেমিক শাকিল আহম্মেদ নামে এক যুবকের

2026-06-27T19:34:45+00:00
2026-06-27T19:34:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙ্গুড়ায় প্রেমিকার গহনা-টাকা নিয়ে প্রেমিক উধাও
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৩৪ পিএম   (ভিজিট : ৪১)
ভাঙ্গুড়ায় প্রেমিকার গহনা-টাকা নিয়ে প্রেমিক উধাও
X

ভাঙ্গুড়ায় প্রেমিকার গহনা-টাকা নিয়ে প্রেমিক উধাও

পাবনার ভাঙ্গুড়ায় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে গহনা ও টাকা হাতিয়ে নিয়ে প্রেমিক শাকিল আহম্মেদ নামে এক যুবকের বিরুদ্ধে এমন অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ে করা হয়েছে।

এদিকে শুক্রবার (২৬ জুন) সকালের দিকে বিবাহের দাবীতে ওই প্রেমিকা শাকিল আহম্মেদের বাড়িতে প্রবেশ করে ঘরে অবস্থান নিয়েছে। খবর পেয়ে, শাকিল আহম্মেদ তার বাড়ি থেকে পালিয়েছে। এ খবরে ওই এলাকায় চাঞ্চাল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার খানমরিচ ইউনিয়নের রমানাথপুর গ্রামের এ ঘটনা ঘটেছে। 

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম বলেছেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শাকিল আহমেদ (২৩), রমানাথপুর  গ্রামের পিতা মোঃ আব্দুল হাকিমের ছেলে।

এ ঘটনায়  ওই মেয়ের পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, বিবাদী ওই মেয়ে ও ছেলে চাচাতো  ভাই বোন ও পাশাপাশি বাড়ি। ওই মেয়েকে ইসলামিক শরীয়াত মোতাবেক পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার  নিমাইচড়া ইউপি'র ধর্মগাছা গ্রামের রেজাউল করিম'র ছেলের সাথে গত ২ বৎসর পূর্বে বিবাহ দেওয়া হয়ে ছিলো।

বিবাহের পর থেকে রেজাউল করিম এর ছেলে ফারুক আহমেদ সঙ্গে ঘর সংসার করে আসছিল।মেয়ের বাবার বাড়িতে বেড়াইতে আসলে প্রেমিক  ওই মেয়েকে ভুলভাল বুঝাইয়া, ফুঁসলিয়ে এবং বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে  গোপনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।এই ভাবে প্রেমিক শাকিল  মেয়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ গোপনে সম্পর্ক করে আসছেন।সে কৌশলে অনৈতিক কার্যক্রম করার গোপনে বিভিন্ন রকমের ভিডিও করে রাখেন।পরবর্তীতে শাকিল আহম্মেদ অনৈতিক ভিডিওর ভয়ভীতি দেখিয়ে স্বামীকে  ডিভোর্স প্রদান করে এসে তাকে বিবাহ করো এমন প্রস্তাব দেন।

প্রায় ২বছর অনৈতিক কার্যক্রমের ভিডিও দেখায় এবং মেয়েকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে বলেন যে, ‘‘যদি বিবাহ না করো, তাহলে এই ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দিবো’’। আমার (প্রেমিক শাকিল) ঋণ আছে,তা দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে  টাকা, স্বর্ণের  যাবতীয় গহনা নিয়েছেন। কিন্তু বিবাহের কথা বললেই প্রেমিক রুপি প্রতারক  শাকিল অহম্মেদ বিবাহ না করে টালবাহানা করতে থাকে। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানা জানি হলে স্থানীয়ভাবে একাধিকবার  মিমাংসা করার চেষ্টা করেও শাকিলের পিতা প্রভাবশালী হওয়ায় কোনো সুরাহ হয়নি।

অবস্থা বেগতিক দেখে গত ২৬জুন শুক্রবার ভোর রাতে ওই প্রেমিকা নিজেই শাকিল আহাম্মেদের বাড়িতে প্রবেশ করে একটি ঘরে অবস্থান নিয়েছে। এবং ওই ঘরের দরজা জানালা বন্ধ করে আছেন। প্রেমিক শাকিল বিবাহ না করেলে অত্মহত্যারও হুমকি দিচ্ছেন।

আনিত অভিযুক্ত শাকিল আহম্মেদর  পিতা আব্দুল হাকিমের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।

প্রতিবেশী ও গ্রাম্য প্রধান আব্দুল মাজেদ বলেন, অভিযুক্ত শাকিল আহম্মেদ এবং তার পিতা আব্দুল হাকিম  প্রভাবশালীদের মদদে গ্রামবাসীর কথা মানছেন না।

ঘটনার বিষয়ে শনিবার (২৭ জুন) ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আযম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আই গত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy